× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৬ এএম

নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৬ এএম

নওগাঁয় নিজ বাড়ি থেকে  স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে খাবার খেয়ে স্বামী-স্ত্রী ঘুমাতে যান। ভোরের দিকে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা বাড়িতে এসে খাটের ওপর দুজনের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের কয়েকজনের দাবি, ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইলে জুয়ায় আসক্ত ছিলেন। নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কোনো পদার্থ গ্রহণের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!