× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৩ এএম

এক মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৩ এএম

এক মাসেই ধসে পড়ল  কোটি টাকার সড়ক

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা একটি সড়ক নির্মাণের মাত্র এক মাসের মাথায় ধসে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের একাংশ ভেঙে যাওয়ায় নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু মাঝির দোকান থেকে মানিক হাওলাদারের দোকান পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কারকাজ গত ১০ জুন ২০২৬ সম্পন্ন হয়। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবেÑ এমন প্রত্যাশা ছিল এলাকাবাসীর। কিন্তু কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের একটি অংশ ধসে পড়ায় সেই প্রত্যাশা ভেস্তে গেছে।

এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে নি¤œমানের সামগ্রী ব্যবহার, প্রয়োজনীয় মাটি ভরাট ও কম্প্যাকশন না করা এবং যথাযথ তদারকির অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের দাবি, কাজ চলাকালে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, কুতুবা ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ এটি। প্রতিদিন শত শত সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করে। বর্ষা মৌসুমে দ্রুত সংস্কার না করা হলে সড়কের আরও বড় অংশ ধসে পড়তে পারে, এতে জনদুর্ভোগ আরও বাড়বে।

ঘটনার পর এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়ক ধসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত অংশসহ পুরো সড়কটি টেকসই ও মানসম্মতভাবে পুনর্নির্মাণ বা পুনর্সংস্কারের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বা স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!