× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৫ এএম

পুলিশের বিশেষ অভিযানে এক মাসে আটক ৪৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:২৫ এএম

পুলিশের বিশেষ অভিযানে  এক মাসে আটক ৪৫

মাদকমুক্ত সিরাজগঞ্জ গড়ার লক্ষ্যে বিশেষ অভিযান শুরু করেছে সদর থানা পুলিশ। শহর, শহরতলি ও উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে গত এক মাসে মাদক কারবারি ও সেবনকারীসহ ৪৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। মাদকের সহজলভ্যতার কারণে তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্ত হয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি সদর উপজেলার রতনকান্দি, বাগবাটি, ছোনগাছা, খোকশাবাড়ি, বহুলী, শিয়ালকোল, কালিয়াহরিপুর ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে।

মাদকের বিস্তার রোধে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলোও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে পুলিশ প্রশাসন মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসানের নেতৃত্বে শহর, শহরতলি ও ইউনিয়ন পর্যায়ে দিনরাত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।

ওসি রাকিবুল হাসান বলেন, ‘মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক কারবারি ও মাদকসেবীদের পরিচয় তারা অপরাধী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘যুবসমাজকে রক্ষা এবং সিরাজগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গত এক মাসে মাদক কারবারি ও সেবনকারী মিলিয়ে ৪৫ জনকে আটক করা হয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!