× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:০৫ এএম

ওয়ালটনের কোটি টাকা আত্মসাৎ

পরিবেশক শামীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৬:০৫ এএম

পরিবেশক শামীমের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানা

টেক জায়ান্ট ওয়ালটনের ৯.৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার আগানগরে অবস্থিত কোম্পানিটির পরিবেশক প্রতিষ্ঠান ‘হীরা ইলেক্ট্রনিক্স’র মালিক শামীম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে শামীম হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। কোম্পানির আইন বিভাগের অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মো. ফিরোজ খান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ১৩ এপ্রিল আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করে। ২৬ এপ্রিল আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। পরবর্তীতে ৯ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মাহাফুজুর রহমান আসামির জামিন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পরোয়ানা জারির দিন শামীম আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন প্রার্থনা করেন। কিন্তু জামিন নামঞ্জুর হতে পারে আঁচ করে শামীম আগেই আদালত পাড়া থেকে সটকে পড়েন।

শামীমের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ‘শামীম হোসেনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কপি এখনো থানায় এসে পৌঁছায়নি। আমাদের কাজই হলো আদালতের পরোয়ানার তামিল করা। যার বিরুদ্ধে পরোয়ানা জারি হবে তাকে আমরা দ্রুত খুঁজে আইনের কাছে সোপর্দ করব।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. শামীম হোসেন (৪০), জাতীয় পরিচয়পত্র নং- ৮৬১১৪৫১৮৮৭১৯৮, পিতা- মো. শুকুর খন্দকার, ১নং আসামি এবং তার স্ত্রী সানজিদা বিনতে কামাল (৩০), জাতীয় পরিচয়পত্র নং ৭৩০১৮৮৭৬৫৪, ২নং আসামি।

মামলার বাদী এজাহারে অভিযোগ করেন, শামীম আগানগর কেরানীগঞ্জে ওয়ালটন গ্রুপের ব্যবসা সম্প্রসারণের জন্য এক্সক্লুসিভ ডিলার হিসেবে মনোনীত হওয়ার জন্য আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে ওয়ালটন কর্তৃপক্ষ গত ৮-৮-২০১৮ এক্সক্লুসিভ ডিলার হিসেবে আগানগর, কেরানীগঞ্জের জন্য মনোনীত করেন। উক্ত আসামি তার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ‘হীরা ইলেকট্রনিক্স’র নামে তার ব্যাবসায়িক কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে শামীম তার স্ত্রী ও মামলার ২ নম্বর আসামিকে জামিনদার হিসেবে মনোনীত করেন ও তার অবর্তমানে ব্যবসা পরিচালনার ক্ষমতা দেন। আসামিরা ব্যবসা শুরুর প্রথম দিকে নগদে ও বাকিতে লেনদেন করে ওয়ালটন কর্তৃপক্ষের বিশ্বস্ততা অর্জন করে। আরও বাকিতে পণ্য চাইতে থাকে এবং আশ^াস দেয় যে, শিগগিরই বাকিতে দেওয়া পণ্যের অর্থ পরিশোধ করা হবে। পরবর্তীতে, প্রতারণামূলক এবং অসাধুভাবে কোম্পানির পণ্য ও অর্থ আত্মসাতের উদ্দেশ্যে অধিক পরিমাণে ওয়ালটন পণ্য বাকিতে ক্রয় করে কম পরিমাণে টাকা পরিশোধ করতে থাকে। একপর্যায়ে আসামিদের কাছে পাওনা পর্যায়ক্রমে অধিকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং ৮-০৮-২০১৮ হতে ৩০-৯-২০২৪ পর্যন্ত আসামিদের বরাবর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির বকেয়ার পরিমাণ বেড়ে মোট ৯ কোটি ৫৭ লাখ ২৪ হাজার ৩৭৮.৮৬ টাকায় দাঁড়িয়েছে।

জানা গেছে, কোম্পানির বকেয়া পাওনা আত্মসাৎ করতে আসামি নানা টালবাহানা শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে কোম্পানির সুনাম ক্ষুণœ করার চেষ্টা করে। এদিকে দীর্ঘদিন ধরে পাওনা আদায়ে ব্যর্থ হয়ে কোম্পানি পরিবেশক শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। যার প্রেক্ষিতে আদালত শামীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!