× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:০৮ এএম

গাছ কাটার অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:০৮ এএম

গাছ কাটার অভিযোগ

নওগাঁর মান্দায় সামাজিক বনায়নের ২৩৭টি সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সহ-সভাপতি আসমা ইসলামের বিরুদ্ধে। বন বিভাগের অনুমোদন ছাড়াই তিনটি রাস্তার এসব ইউক্যালিপটাস ও আমগাছ বিক্রির জন্য নিলামের অবৈধ আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে গত রোববার ৯ লাখ ৭০ হাজার টাকায় গাছগুলো নিলামে বিক্রি করা হয়। ইতোমধ্যে প্রায় ৫০টি গাছ কেটে ফেলা হয়েছে। যদিও স্থানীয়দের দাবি, বিক্রয়কৃত গাছের সংখ্যা চার শতাধিক। উপজেলা বন কর্মকর্তা আহমেদ আলী জানান, গাছ কাটার ব্যাপারে তার দপ্তর কিছুই জানে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীও জানান, গাছ বিক্রির কোনো অনুমোদন দেওয়া হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!