× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:০৯ এএম

খাদ্যসামগ্রী বিতরণ

মৌলভীবাজারের রাজনগরের টেংরা ইউনিয়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এবং জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বন্যাকবলিত এলাকার শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় টেংরা ইউনিয়নের বন্যাদুর্গত ১০০টি পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, চিড়া ও মুড়িসহ প্রয়োজনীয় নিত্যপণ্য তুলে দেওয়া হয়। একই সঙ্গে মৌলভীবাজার পুলিশ লাইন্স হাসপাতালের তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ডিআইজি জানান, দুর্যোগের এই কঠিন সময়ে বন্যাকবলিত মানুষের পাশে থেকে যেকোনো সহায়তা দিতে জেলা পুলিশ সবসময় আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!