× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:১১ এএম

খাল পরিদর্শন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:১১ এএম

খাল পরিদর্শন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঐতিহ্যবাহী ফজলুল হক খাল পুনঃখননের জায়গা পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। পরিদর্শন শেষে পৌর এলাকায় তিনি একটি ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। গতকাল মঙ্গলবার সকালে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট থেকে তিন কিলোমিটার দীর্ঘ ফজলুল হক খালের দখল হওয়া বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। দীর্ঘদিন ধরে এই খালের জায়গা অবৈধ দখলে ছিল। ফলে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা তৈরি হতো। প্রশাসক শরীফুজ্জামান বলেন, পরিবেশ রক্ষায় এই খাল খনন করা অত্যন্ত জরুরি। দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে খালের খননকাজ শুরু করা হবে। জেলা পরিষদ এই কাজে সর্বোচ্চ সহযোগিতা করবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!