ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকার নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রায় ২৫টি রিং জাল এবং ২০টি কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানটি পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মনিরা সুমি বলেন, ‘রিং জাল ও কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধরা পড়ায় মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি হয় এবং প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন