× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৭:২৯ এএম

কৃষকের গলাকাটা  মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে ওহেদ ভূঁইয়া (৬০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে প্রাথমিকভাবে হত্যাকা- হিসেবে সন্দেহ করছে পুলিশ। নিহত ওহেদ ভূঁইয়া লক্ষ্মীপুর গ্রামের ভূঁইয়াবাড়ির মৃত দুধ মিয়া ভূঁইয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয় একটি ইরি সেচ প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার আবু সাঈদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্বজনদের ভাষ্য, সোমবার রাত প্রায় ৮টার দিকে ওহেদ ভূঁইয়া বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে পুকুরে তার গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পান।

নিহতের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে এলাকার একটি ইরি সেচ প্রকল্প পরিচালনার দায়িত্বে ছিলেন। ওই প্রকল্পকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সন্দেহ। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকা- বলেই ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’ তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!