× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:২৪ এএম

বন্যা পরিস্থিতি

৪ জেলায় উন্নতি, দুই জেলায় অবনতির শঙ্কা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:২৪ এএম

৪ জেলায় উন্নতি, দুই  জেলায় অবনতির শঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের নদ-নদীর পানি কমতে শুরু করায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে মনু ও খোয়াই নদীর পানি নতুন করে বাড়তে শুরু করায় মৌলভীবাজার ও হবিগঞ্জের নি¤œাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়েছে।

কেন্দ্রের সহকারী প্রকৌশলী (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) মো. মাহমুদুল ইসলাম শোভন গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে।

ফলে আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি সমতলও হ্রাস পেয়েছে এবং আগামী তিন দিনে তা আরও কমতে পারে। তাতে আগামী ৪৮ ঘণ্টায় নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদীসংলগ্ন নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেলেও আগামী এক দিন তা স্থিতিশীল থাকতে পারে। পরের দুই দিনে পানি কমতে পারে। ফলে গাইবান্ধা জেলার তিস্তা নদীসংলগ্ন নি¤œাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানান শোভন। তবে সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে শঙ্কার কথা জানিয়েছেন এই কর্মকর্তা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মনু, খোয়াই ও ধলাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী এক দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টায় মনু নদী মৌলভীবাজারে এবং খোয়াই নদী হবিগঞ্জে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নি¤œাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

মাহমুদুল ইসলাম শোভন বলেন, বর্তমানে গাইবান্ধার তারাপুর পয়েন্টে তিস্তা নদী, সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদী এবং নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২ দিনে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িষা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!