× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:২১ এএম

লে. জে. মুহাম্মদ মাইনুর রহমান

শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:২১ এএম

শুটিং ফেডারেশনের অ্যাডহক  কমিটির সভাপতি নির্বাচিত

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমান বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ শুটিং ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক অ্যাডহক কমিটি নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) আইন-২০২৬ সহ) এর ২১ ধারা মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে এবং ধারা: ২ (৪) ও ২(৮)-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাংলাদেশ শুটিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি নিয়োগ করা হয়েছে।

এ ছাড়া, একই প্রক্রিয়ার অনুবৃত্তিক্রমে পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাংলাদেশ শুটিং ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নিয়োগকৃত অ্যাডহক কমিটির গঠন জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ এর ১৪ (৩) ধারার অনুসরণে করা হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তর করবেন। আদেশ জারির তারিখ থেকে গঠিত নতুন অ্যাডহক কমিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে হবে বলে সরকারি আদেশে বলা হয়েছে।

ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৯ সদস্যের অ্যাডহক কমিটিতে পাঁচজনসহ সভাপতির মধ্যে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন রয়েছেন। কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ল্যাব এইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাকিফ শামীম।  এ ছাড়া কমিটির বিভিন্ন পদে বিভিন্ন জেলার শুটিং ক্লাবের বিভিন্ন পর্যায়ের সাবেক বর্তমান সংগঠকরা মনোনীত হয়েছেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!