× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:২৩ এএম

মতিঝিলের ত্রাস শুটার বাপ্পি চার সহযোগীসহ গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৩:২৩ এএম

মতিঝিলের ত্রাস শুটার বাপ্পি  চার সহযোগীসহ গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত শুটার তানিম রেজা ওরফে বাপ্পি এবং তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেনÑ  মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মো. মানিক কাজী (৫০) ও রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)।  শুটার বাপ্পির বিরুদ্ধে জেলে থাকা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের হয়ে মতিঝিল, সবুজবাগ, শাজাহানপুর ও খিলগাঁও থানা এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, দখলসহ ত্রাস সৃষ্টি করার ব্যাপক অভিযোগ রয়েছে।

এদিকে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে শুটার বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ব্যবসায়ীকে গুলি করার ঘটনার মামলায় তদন্ত কর্মকর্তা রিমান্ড চাইলে আদালত পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদের অনুমতি দেন। 

পুলিশ জানায়, রাজধানীর দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের এক ইজারাদার ব্যবসায়ীর অফিস লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ও বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ১০ লাখ টাকা চাঁদা দাবিতে প্রাণনাশের হুমকির ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার মতিঝিলে হোটেল পূর্বাণীর আশপাশ থেকে চার সহযোগীসহ বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে অস্ত্র ও গুলি উদ্ধার হয়। পরে ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়াকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায় তদন্ত কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তাদের সাত দিনের রিমান্ড আদেশ দিয়েছেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রোকুনুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মোমিনুর রহমান আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। আসামিদের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি বিচারক আদেশ দেন।

এর আগে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার  মোহাম্মদ ওসমান গনি বলেন, গত শুক্রবার সকালে রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণী-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তানিম রেজাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগী জুয়েল, শাকিল ও মানিক কাজীকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় মতিঝিলের উত্তর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে আরেক সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৭ জুলাই রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওসমান গনি  বলেন, গত ১৯ মে দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের এক ইজারাদার ব্যবসায়ীর অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। ১৫ মে একই ব্যবসায়ীর কাছ থেকে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়ের হওয়ার পর তদন্তে তানিম রেজা ও তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তানিম রেজা একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিভিন্ন সময় গুলিবর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য রয়েছে। এ ছাড়া মতিঝিল এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। গ্রেপ্তার তানিম রেজার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি : পুলিশ জানিয়েছে, অতীত কর্মকা- পর্যালোচনা করে জানা গেছে, ৯০ দশক থেকে কমলাপুর এলাকায় থেকে শীর্ষ সন্ত্রাসী (বর্তমানে  কারাগারে) ত্রিমতি সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সেকেন্ড-ইন-কমান্ড হয়ে কাজ করে আসছিল তানিম রেজা বাপ্পি। এতদিন আত্মগোপনে থাকা ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন সুব্রত বাইন ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে। এরপর তার বাহিনী একাধিক হত্যাকা- ও চাঁদাবাজিতে জড়িয়ে যায়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!