উচ্চশিক্ষার জন্য বিশে^র সেরা শিক্ষার্থী-বান্ধব শহরের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডস। ২০২৭ সালের মূল্যায়নে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে এশিয়ার দুটি মহানগরীÑ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং জাপানের রাজধানী টোকিও। শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান, নিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিশ্বের দেড় শতাধিক শহর মূল্যায়ন করে এ তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন। এরপর রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, জার্মানির মিউনিখ, অস্ট্রেলিয়ার সিডনি, ফ্রান্সের প্যারিস, জার্মানির বার্লিন, অস্ট্রিয়ার ভিয়েনা এবং সুইজারল্যান্ডের জুরিখ। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন, গবেষণায় বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার কারণে সিউল ও টোকিও বিশ^সেরা অবস্থানে পৌঁছেছে। সিউল সর্বোচ্চ নম্বর অর্জন করেছে, আর টোকিও স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ ও নিরাপত্তার ক্ষেত্রে সবার ওপরে রয়েছে। কোয়াককোয়ারেলি সাইমন্ডসের মূল্যায়নে বিশ্ববিদ্যালয়ের মান, আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতি, বসবাসের নিরাপত্তা, কর্মসংস্থানের সুযোগ, পড়াশোনা ও জীবনযাত্রার ব্যয় এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতাÑ এই ছয়টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ^জুড়ে জীবনযাত্রার ব্যয় বাড়লেও নিরাপদ পরিবেশ, উন্নত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগের কারণে এশিয়ার শহরগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদেও কাছে ক্রমেই আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন