× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আমিরুল হাছান

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৪৬ এএম

দুল নিয়েছে কিষানির

আমিরুল হাছান

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৪৬ এএম

দুল নিয়েছে কিষানির

আমিরুল হাছান
দুল নিয়েছে কিষানির

একদিন চিল উড়ে যাবে বৈশাখের ইরি ধানের অন্তরে
উড়ে যাওয়ার দিনটাও একদিন বিগত হবে
চিলের পাখা মেলে দেবে কাঁচা হলদে রঙের শাখায়
আইলের পাশে এলেঞ্জা শাকে ফরিং উড়ে বেড়ায়  
প্রেয়সীর কুহু শব্দের মতোন বুলবুলিটাও ডাকে
ধান খেতের শষ্যে উকি দেওয়া সবুজ ঘাসরা হাসবে
চিল উড়বে কখনো মেঘলা, কখনো নীল আকাশে।
অনেক পাখি তাকিয়ে থাকে বন্ধু পাখির ডাক শোনার অপেক্ষায়।

মেঘালয় থেকে মেঘমালা ডাকবে
বুলবুলি উড়ে যাবে অভিমানে অন্য কোনো আড়ালে 
শব্দের গঞ্জে গুঞ্জন হবে নতুন করে
চিলে কান নেয়নি। চিলে কান নেয়নি। চিলে কানের দুল নিয়েছে কিষানির।
কৃষক তাকিয়ে আছে আকাশের পানে 
গামের ধারায় লোভের অন্তরে দুল নিয়েছে কেড়ে 
সময় কি এখন এমনি করে যাবে কৃষকের বুকে
ভালোবাসার বাঁশি বাজে কষ্টের একতারা হাতে।

আইল ধরে হেঁটে যায় ধানের বোঝা নিয়ে কৃষক 
ধানের গন্ধে গ্রামে আর ঘরে উঠে নতুন গান
মনের সংগোপনে তারপরও রয়ে যায়
বন্ধকী চিলের কানের দুলের ইতিহাস।
আয় তোরা বৈশাখে আমনে ইরিতে আর বরোতে
কাদামাটি আর পানিতে কিষানি  ডাকে আনন্দে
স্বপ্ন নিয়ে প্রতিবার ফিরে আসে কৃষকের যৌবন 
শৃঙ্খল যৌনতার তৃঞ্চায় রোদ, আর বৃষ্টি কামনার বাতাসের বাধা মানে না।

শুক্রানো আসে ঘাম গন্ধে ঘাম কাননে
ফিরে ফিরে রাত্রিতে যায় কামনার আলিঙ্গনে
মেঘ ঝরনা হয় নতুন পানিতে সাঁতার দেয় কিষানি
রাত্রির রিমঝিম বৃষ্টিতে ভালোবাসা পাখি হয়ে উড়ে কৃষকের ঘরে। 
থাক কষ্ট থাক দুঃখ? তারপরও সঙ্গিনী।

সবুজ মাঠের পানিতে সিদুর ঘাসে মুছে যায়
কামনায় লুটায় কৃষক 
কানে ভাসে পাখির ডাক
বন্ধকী চিল ডানা মেলে লুকিয়ে যায় দিগন্তের অচেনা পথে।
সবকিছু রয়ে যায় শব্দের কথার বর্ণনাতে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!