× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৫৯ এএম

ওমর ফারুকের কথায় ববিতার জন্মদিনে ‘আওয়ার ড্রিম গার্ল’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৫৯ এএম

ওমর ফারুকের কথায় ববিতার জন্মদিনে ‘আওয়ার ড্রিম গার্ল’

উমহাদেশের প্রখ্যাত চিত্রনায়িকা ববিতার জন্মদিন আগামী ৩০ জুলাই। তার জন্মদিন উপলক্ষে সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে ববিতাকে নিয়ে একটি জন্মদিনের গান তৈরি হয়েছে। শিরোনাম ‘আওয়ার ড্রিম গার্ল’। গানটি লিখেছেন সাংবাদিক ওমর ফারুক, সুর ও সংগীত করেছেন শান সায়েক। ‘শানস ল্যাব’ স্টুডিওতে এই গানে কণ্ঠ দিয়েছেন শান সায়েক, রাশেদ, শাপলা পাল, জয়, রাইসা ও তানজিন মিথিলা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মো. সামছুল হুদা। সিনেমাটোগ্রাফার ছিলেন নাঈম।

সম্প্রতি ববিতার বাসায় গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়। একই দিন শিল্পীদেরকে সঙ্গে নিয়ে ববিতা জন্মদিনের কেকও কাটেন। মিউজিক ভিডিওতে ববিতার উপস্থিতিতেই গানে গানে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছন্দে ছন্দে তার কীর্তিময় জীবন গাঁথা তুলে ধরা হয়।

ববিতা বলেন, ‘এক জীবনে আমাকে ঘিরে অনেক কিছুই হয়েছে। কিন্তু অভির উদ্যোগে জন্মদিনের গানÑ এটা সত্যিই একেবারেই ব্যতিক্রম একটি কাজ। ওমর ফারুকের লেখা, শানের সুরে শিল্পীদের কণ্ঠে আমাকে নিয়ে গাওয়া আওয়ার ড্রিম গার্ল গানটি আমার এত ভালো লেগেছে যে আমার কাছে এখনো বিশ্বাস হচ্ছে না আমাকে নিয়েই এত সুন্দর গান তৈরি হয়েছে। অভিসহ পুরো টিমের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা আর দোয়া রইল।’

শান সায়েক বলেন, ‘আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ কাজ আওয়ার ড্রিম গার্ল।’ রাশেদ বলেন, ‘এমন একটি গানের সঙ্গে যুক্ত থাকতে পেরে ভীষণ ভালো লাগছে।’ শাপলা বলেন, ‘আমি ভাবতেও পারিনি এমন এক গান আমার ভাগ্যে থাকবে।’

জয় বলেন, ‘জীবনে কিছু মুহূর্ত আসে যা অবিশ্বাস্য মনে হয়। ববিতা ম্যাডামের সান্নিধ্যে আসাটা এখনো যেন অবিশ্বাস্যই মনে হচ্ছে।’ রাইসা বলেন, ‘আমি শুধু মুগ্ধ হয়ে বারবার ববিতা ম্যাডামকেই দেখছিলাম।’ তানজিন মিথিলা বলেন, ‘ববিতা ম্যাডাম বাংলাদেশের গর্বÑ এটা প্রতিটি মুহূর্তে অনুভব করেছি।’

অভি মঈনুদ্দীন বলেন, ‘বিগত ৫-৬ বছর ধরেই ববিতা আপার সঙ্গে জন্মদিনের গান নিয়ে নানান পরিকল্পনা চলছিল, অবশেষে আপা এই সময়ে এসে সম্মতি দেয়ায় আওয়ার ড্রিম গার্ল গানটির সৃষ্টি হলো। প্রত্যেক শিল্পী এক কথায় দারুণ গেয়েছেন। ববিতা আপাকে ঘিরে আমার একটি স্বপ্ন পূরণ হলো। শিল্পীদের প্রতি কৃতজ্ঞ। অসুস্থতার কারণে শেষ পর্যন্ত গানটিতে থাকতে পারেননি অপু আমান।’

উল্লেখ্য, ভিডিওটির নির্মাণে নেপথ্যে থেকে সহযোগিতা করেছে ‘আনন্দ মেলা’ ও ‘প্রিমিয়ার ট্যুরস অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড’। আগামী ২৯ জুলাই রাতে গানটি ‘দ্য বেস্ট টুয়েন্টিফোর’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘আওয়ার ড্রিম গার্ল’ গানটি। অভি মঈনুদ্দীনের উদ্যোগে এর আগে ওমর ফারুকের লেখা নায়ক রাজরাজ্জাক ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়েও জন্মদিনের গান করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!