× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:২৮ এএম

মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় চট্টগ্রামে গ্রেপ্তার ৪

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:২৮ এএম

মোহাম্মদপুরে এসআইকে  ছুরিকাঘাতের ঘটনায়  চট্টগ্রামে গ্রেপ্তার ৪

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- শারীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩) ও মো. জুয়েল (২২)। চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার ডিএমপির মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এতথ্য নিশ্চিত করে বলেন, চারজনকে গ্রেপ্তার করে হেফাজতে আনা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন এসআই ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে বাজার করে বাসায় ফেরার সময় পেছন থেকে এক দুর্বৃত্ত ওসমান গনির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন। ঘটনার পর ওসমান গনি বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাসায় ফেরার সময় তার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তার পিঠে ৪৩টি সেলাই লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!