বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম আতিকুর রহমান আতিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গত শনিবার বাদ আসর পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে মসজিদের চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ ও ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন