× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:৩৬ এএম

মামলায় আ.লীগ নেতাসহ আসামি ৬০ 

বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:৩৬ এএম

বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা

রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মালেক ম-লসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে। গত শনিবার রাতে সাবেক মেয়র বাদী হয়ে বাগমারা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকায় আব্দুর রাজ্জাকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে আব্দুল মালেক ম-লের নির্দেশে একদল সশস্ত্র ব্যক্তি ককটেল, রড, স্টিলের পাইপ ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ি লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপ করে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং বাকি তিনটি অবিস্ফোরিত অবস্থায় বাড়ির গেট, উঠান ও বারান্দায় পড়ে থাকে। এ সময় পরিবারের সদস্যরা চরম আতঙ্কে ঘরের সব লাইট বন্ধ করে আত্মরক্ষার চেষ্টা করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির গেট, দেয়াল ও গ্রিলে রড দিয়ে আঘাত করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর আগে গত ১৫ মার্চ ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে আব্দুল মালেক ম-লের সঙ্গে বাদীর বাগবিত-া হয় এবং সে সময় তাকে ও তার পরিবারকে বোমা হামলা চালিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বাগমারা থানার ওসি জিল্লুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!