× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:৪১ এএম

বিশ্বকাপের পর প্রথমবার সবার সামনে মেসি

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:৪১ এএম

বিশ্বকাপের পর প্রথমবার  সবার সামনে মেসি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর লিওনেল মেসি বলেছিলেন, ওই পরাজয়ের ক্ষত শুকাতে সময় লাগবে। ফাইনালের পর অন্যরা দেশে ফিরলেও যুক্তরাষ্ট্র থেকে একাই দেশে ফেরেন তিনি। এত দিন নীরবে-নিভৃতে পরিবারের সঙ্গে সময় কাটালেও প্রথমবার জনসম্মুখে আর্জেন্টিনা অধিনায়ক। শনিবার সন্ধ্যায় তার পরিবারের পরিচালিত ক্লাব লিওনেস এফসির হয়ে একটি ম্যাচে উপস্থিত হন মেসি। তার জন্মস্থান রোসারিওর কাছে আরোয় সেকো শহরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর্জেন্টাইন রেডিও স্টেশন ‘কাদেনা ৩ রোসারিও’ একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে কালো হুডিতে স্টেডিয়ামের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ভক্তরা তার নাম ধরে ডাকতে থাকেন, তিনিও হাসিমুখে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন।

রেডিও স্টেশনের অফিসিয়াল অ্যাকাউন্ট এক্স প্ল্যাটফর্মে লিখেছে, ‘মেসি আরোয়ো সেকো দিয়ে যাওয়ার সময় কাদেনা-৩-এর জন্য বিশেষ শুভেচ্ছা বার্তা রেখে গেলেন। লিওনেল মেসি লিওনেসের খেলা দেখতে আরোয়ো সেকোতে ছিলেন।’ বিশ্বকাপ শেষ হওয়ার পর গণমাধ্যমের সামনে এটাই মেসির প্রথম উপস্থিতি। ২১ জুলাই তিনি পরিবারকে নিয়ে রোসারিওতে ফেরেন। হারের পর নিজেকে আড়াল করে রেখেছিলেন তিনি। মেসির পরিবার লিওনেস এফসি প্রতিষ্ঠা করেছে। এর সভাপতি তার ভাই মাতিয়াস মেসি। ক্লাবটি বর্তমানে আর্জেন্টিনার চতুর্থ বিভাগে প্রতিযোগিতা করে। আরোয়ো সেকোতে আন্তোনিও দি গিয়াকোমো স্টেডিয়ামে তারা ম্যাচ আয়োজন করে।

রূপালী বাংলাদেশ

Link copied!