× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:১০ এএম

মাদকসহ গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৩:১০ এএম

মাদকসহ গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে ৫৮ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুর রহিম (৫২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে মাদক বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তিলোচ জয়দেবপুর পাড়া গ্রামের হসমত আলী মন্ডলের ছেলে। পুলিশ জানায়, শনিবার বিকেলে পুলিশের একটি দল কুন্দগ্রাম তিলোচ জয়দেবপুর পাড়া গ্রামে আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালান। এ সময় মাদক বিক্রি করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরে তার শয়নঘরের খাটের নিচ থেকে বিশেষ কায়দায় লুকানো ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!