× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:২৯ এএম

সীতাকুণ্ডে পুলিশ ফাঁড়ির  খাবার পানিতে বিষ  মেশানোর অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:২৯ এএম

সীতাকুণ্ডে পুলিশ ফাঁড়ির  খাবার পানিতে বিষ  মেশানোর অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় অবস্থিত একটি পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর পানির নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছে পুলিশ।

গতকাল রোববার ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা পানি পান করতে গিয়ে গ্লাসে ঢালা পানিতে সাদা ফেনা ও তীব্র দুর্গন্ধ দেখতে পান। এতে সন্দেহ হলে তারা ওই পানি পান থেকে বিরত থেকে বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান।

সীতাকু- থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, পুলিশ ফাঁড়ির পানিতে বিষ মেশানোর অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
স্থানীয় সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি খাসজমি উদ্ধার ও ভূমিদস্যুদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রশাসনের অভিযান চলছে। এসব অভিযানে ক্ষুব্ধ একটি চক্র অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা ও বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। এর আগে ওই এলাকায় র্যাব ক্যাম্পে হামলা, গুলিবর্ষণ ও স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটে। সর্বশেষ পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ মেশানোর অভিযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!