× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:৫৪ এএম

পাকিস্তানে সেনা অভিযানে কমান্ডারসহ ২৩ জঙ্গি নিহত

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০১:৫৪ এএম

পাকিস্তানে সেনা অভিযানে  কমান্ডারসহ ২৩ জঙ্গি নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় অভিযান চালিয়েছে সামরিক বাহিনী। এতে নিহত হয়েছে নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) এক কমান্ডারসহ ২৩ জন জঙ্গি।

নিহত ওই কমান্ডারের নাম জান মীর ওরফে তুর সাকিব। সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিকদের লক্ষ্য করে পরিচালিত বেশ কয়েকটি হামলায় সংশ্লিষ্টতার জন্য পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওয়ান্টেড তালিকায় ছিলেন জান মীর। তার মাথার দামও ঘোষণা করেছিল পাকিস্তানের সরকার।

পাকিস্তানের সামরিক বাহিনী টিটিপিকে ‘ফিৎনা আল খারিজি’ নামে উল্লেখ করে থাকে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তরে (আইএসপিআর) অভিযান সম্পর্কে বলা হয়েছে, ‘গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার দাত্তা খেল, স্পিনওয়াম উপজেলা এবং বান্নু জেলার বিভিন্ন খারিজি ঘাঁটিতে পরিচালিত সেনা অভিযানে ফিৎনা আল খারিজি কমান্ডার জান মীর ওরফে তুর সাকিবসহ ২৩ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। জান মীর ওরফে তুর সাকিব ছিলেন ফিৎনা আল খারিজিদের একজন রিং লিডার এবং পাকিস্তানের অন্যতম মোস্ট ওয়ান্টেড অপরাধী। দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী ও সাধারণ বেসামরিকদের লক্ষ্য করে ফিৎনা আল খারিজির বেশ কয়েকটি অভিযানে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মাথার দামও ঘোষণা করেছিল পাকিস্তানের সরকার। জান মীরের নিহতদ হওয়া দক্ষিণ ওয়াজিরিস্তানের ফিৎনা আল খারিজিপন্থিদের জন্য একটি বড় আঘাত।

অভিযানে টিটিপির বিভিন্ন গোপন ঘাঁটি থেকে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম এবং বেশ কয়েকটি প্রস্তুত অবস্থায় থাকা শক্তিশালী বোমা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে সেনাবাহিনী।

এ ছাড়া দাত্তা খেল, স্পিনওয়াম এবং বান্নু জেলার ঘাঁটি অঞ্চলগুলোতে জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাঙ্কার তৈরি করেছিল টিটিপি। সেগুলো খুঁজে খুঁজে বের করে ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিবৃতিতে।

রূপালী বাংলাদেশ

Link copied!