ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সন্তানদের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৪২ এএম

পাকিস্তানের লাহোর-শিয়ালকোট মহাসড়কে এক ফরাসি পর্যটককে তার সন্তানদের সামনে গণধর্ষণের ঘটনায় দ-িত দুই আসামির মৃত্যুদ- বহাল রেখেছেন দেশটির উচ্চ আদালত। বুধবার আদালত দোষী আবিদ মালহি ও শাফকাত আলির আপিল খারিজ করে দেন। আদালত বলেন, রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ, বৈজ্ঞানিক তথ্য এবং সাক্ষীদের বক্তব্য তাদের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট।

ঘটনাটি ঘটে ২০২০ সালের সেপ্টেম্বরে। ফরাসি ওই নারী তার সন্তানদের নিয়ে গাড়িতে ভ্রমণের সময় মহাসড়কে জ¦ালানি শেষ হয়ে আটকা পড়েন। সাহায্যের অপেক্ষায় থাকাকালে দুই দুষ্কৃতকারী গাড়ির কাচ ভেঙে তাকে বাইরে নিয়ে যায়। পরে সন্তানদের সামনেই অস্ত্রের মুখে জিম্মি করে পাশবিক নির্যাতন চালায়। ঘটনার পর তারা নগদ অর্থ, গহনা ও ব্যাংক কার্ড লুট করে পালিয়ে যায়।
তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা জীববৈজ্ঞানিক নমুনার সঙ্গে আসামিদের নমুনার মিল পাওয়া যায়। এ ছাড়া একজন আসামি বিচারকের সামনে নিজের অপরাধ স্বীকারও করেছিলেন। ২০২১ সালে সন্ত্রাসবিরোধী আদালত দুই আসামিকে গণধর্ষণ, অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকা-ের দায়ে মৃত্যুদ- দেন। পরে তারা সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করলেও শেষ পর্যন্ত তা খারিজ হয়ে যায়। ঘটনাটি প্রকাশের পর পাকিস্তানজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। নারী নিরাপত্তা ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন শহরে প্রতিবাদও অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক এই রায়ের মাধ্যমে বহুল আলোচিত মামলাটিতে দোষীদের সর্বোচ্চ শাস্তি বহাল থাকল।