ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৫৮ এএম

গত বুধবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, ব্যাংকের জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, জিয়া পরিষদের আহ্বায়ক মনিরুল ইসলাম, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জাহান প্রমুখ বক্তব্য দেন।