গ্রাহকের দোরগোড়ায় আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি গতকাল বৃহস্পতিবার চারটি উপশাখা উদ্বোধন করেছে। উপশাখা চারটি হলো পিরোজপুরের স্বরূপকাঠিতে ‘মিয়ারহাট উপশাখা’, মাদারীপুরের শিবচরে ‘শিবচর উপশাখা’, ঢাকার কদমতলীতে ‘মেরাজনগর উপশাখা’ এবং ভোলায় ‘ভোলা বাংলাবাজার উপশাখা’। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপশাখাগুলো উদ্বোধন করেন।

