ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

দেশব্যাপী ৭৮৪ জন জেলের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তার উদ্বোধন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৫৬ এএম

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় মাছ ধরা বন্ধকালীন দেশব্যাপী ৭৮৪ জন জেলের মধ্যে ৭৯ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই কার্যক্রমের আওতায় ব্যাংকের কক্সবাজার শাখার মাধ্যমে ১৩১ জন এবং টেকনাফ শাখার মাধ্যমে ৫০ জন জেলের মধ্যে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। গত বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান কক্সবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী এবং জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।