× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:৪২ এএম

ইউক্রেনের মালবাহী জাহাজে রুশ হামলা, নিহত ৩

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:৪২ এএম

ইউক্রেনের মালবাহী জাহাজে রুশ হামলা, নিহত ৩

ইউক্রেনের ওদেসা অঞ্চলে একটি মালবাহী জাহাজে রাশিয়ার হামলায় তিন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। একই সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে পরিবহন অবকাঠামো, হাসপাতাল, আবাসিক ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি চেরনিহিভ অঞ্চলে প্রায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা এবং ওদেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানান, টোগোর পতাকাবাহী বেসামরিক মালবাহী জাহাজটি খনিজ সার নিয়ে ওদেসা উপকূলে নোঙর করা ছিল। সেই সময় হামলার শিকার হলে তিনজন নাবিক নিহত এবং পাঁচজন আহত হন। এদিকে ওদেসা নগরেও পৃথক ড্রোন হামলায় একটি পরিবহন প্রতিষ্ঠানে আগুন ধরে যায়। কয়েকটি বাস, বহু ব্যক্তিগত গাড়ি এবং আশপাশের চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। এর আগে একই অঞ্চলে আরেক দফা হামলায় একটি আবাসিক ভবন ও একটি বাণিজ্যিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।

জাপোরিঝঝিয়া শহরেও রুশ ড্রোন হামলায় একটি হাসপাতাল, কয়েকটি বহুতল ভবন ও একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪১ বছর বয়সি এক নারী ও ১৫ বছর বয়সি এক কিশোরের অবস্থা গুরুতর। অন্যদিকে হামলার প্রভাবে চেরনিহিভ অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্রতা বেড়েছে। একই সঙ্গে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এতে বেসামরিক জনগণের জীবন, অবকাঠামো এবং অর্থনৈতিক কর্মকা-ের ওপর চাপ ক্রমাগত বাড়ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!