চেরি ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সম্প্রতি প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। প্রতিষ্ঠানটি ঢাকার মিরপুরে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল। প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজসেবী ও নারী উদ্যোক্তা ড. সালেহা কাদের উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও চেয়ারম্যান। প্রতিষ্ঠানটির ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজনে আমন্ত্রিত অতিথি, সম্মানিত শিক্ষক, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সবাই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণি অনুষ্ঠান উপভোগ করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন