ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৬:৩৪ এএম

দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাক্টিং চিফ এক্সিকিউটিভ অফিসার ফয়সাল রহমান; অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী এবং হেড অব স্মল বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নুর আলম।