ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাউথইস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৪:৩১ এএম

সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিতব্য এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের আওতায় বাংলাদেশ ব্যাংকের ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং এফএসএফডিসিএমএসএমই রিফাইন্যান্সিং স্কিমে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তাফা এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান।