কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও কমপ্লায়েন্স শক্তিশালী করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি রাজশাহীতে অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমজাদ হোসেন খান, নির্বাহী পরিচালক (গ্রেড-১), বাংলাদেশ ব্যাংক, রাজশাহী; সম্মানিত অতিথি ছিলেন মতিউল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, মার্কেন্টাইল ব্যাংক; বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাজিম উদ্দিন, পরিচালক, বাংলাদেশ ব্যাংক।

