ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল বই বিতরণ করল প্রাইম ব্যাংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০১:৪০ এএম

আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারের ধারাবাহিকতায় ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বার্ডো) সহযোগিতায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল শিক্ষাসামগ্রী বিতরণ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি এই উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকটি ৪০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৪০টি ব্রেইল বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এবং বার্ডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক।