ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত শনিবার রাজশাহী জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন সম্মেলনে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন