× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:২৭ এএম

রেল কর্মকর্তা হত্যা প্রেমিকা বিউটি রিমান্ডে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০২:২৭ এএম

রেল কর্মকর্তা হত্যা  প্রেমিকা বিউটি  রিমান্ডে

রাজধানীর মহাখালীতে রেলওয়ে কর্মকর্তাকে হত্যা মামলায় প্রেমিকা বিউটি আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এ তথ্য জানান।

গত ১১ জুলাই রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মামুন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে এ ঘটনায় বিউটি আক্তারের বিরুদ্ধে মামলা করেন মামুনের চাচা মো. শমসের আলী। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই তারেক হাসান গত ১৪ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন গতকাল। শুনানিকালে বিউটিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন মোক্তার হোসেন। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত আসামির তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বছরখানেক আগে মামুনের সঙ্গে বিউটির পরিচয় হয়, সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। বিষয়টি মামুনের পরিবার জানত না। ১০ জুলাই চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় আসেন। মহখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। মামুনকে সেখানে আসতে বলেন দেখা করার জন্য। ১১ জুলাই বেলা ১১টার দিকে সেখানে গেলে বিউটি তাকে বিয়ের জন্য চাপ দেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিউটি ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন। মামুনের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!