× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৩:১৭ এএম

ডিএমডি ইকবাল হোসেনের সোনালী ব্যাংকে যোগদান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৩:১৭ এএম

ডিএমডি ইকবাল হোসেনের সোনালী ব্যাংকে যোগদান

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন খান ইকবাল হোসেন। সোনালী ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক ও রূপালী ব্যাংক পিএলসিতে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৪ জুলাই ২০২৫ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কৃষি ব্যাংক থেকে সোনালী ব্যাংকে পদায়ন করা হয়। তিনি ১৫ জুলাই সোনালী ব্যাংকে যোগ দেন।

খান ইকবাল হোসেন ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন শাখায়, করপোরেট ব্যাংকিং, সাধারণ ব্যাংকিং ছাড়াও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্রেডিট, অপারেশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ও রিকভারি বিভাগের প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি ঋণ খাতে নেতৃত্ব, উদ্ভাবনী পরিকল্পনা ও সমন্বয়ে তিনি দক্ষতার স্বাক্ষর রাখেন। খান ইকবাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ হতে ডিএআইবিবি ডিগ্রি লাভ করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্য।

রূপালী বাংলাদেশ

Link copied!