× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০২:২২ এএম

৫ টাকার নতুন নোটে ‘গ্রাফিতি-২০২৪’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০২:২২ এএম

৫ টাকার নতুন নোটে ‘গ্রাফিতি-২০২৪’

বাজারে এসেছে পাঁচ টাকার নতুন নোট। নোটের সম্মুখভাগের বাঁ পাশে তারা মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা, কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছন ভাগে গ্রাফিতি-২০২৪-এর ছবি মুদ্রিত আছে। গতকাল মঙ্গলবার অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অর্থ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকা মূল্যমান কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে। গতকাল থেকে বাজারে ছাড়া হয়েছে। নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত পাঁচ টাকা মূল্যমান কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিমি বাই ৬০ মিমি। নোটের সম্মুখভাগের বাঁ পাশে তারা মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছন ভাগে গ্রাফিতি-২০২৪-এর ছবি মুদ্রিত আছে।

নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’-এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘৫’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ রয়েছে। নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে। নোটের বাঁদিকে বিদ্যমান ২ মিমি চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভেতর প্রবিষ্ট, যা আলোর বিপরীতে ধরলে উভয়দিক হতে দেখা যায়। এ ছাড়া নোটের সম্মুখভাগের নিচের ব্লিউইশ প্যাটার্নের ওপরের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য ‘ইঅঘএখঅউঊঝঐ’ মুদ্রিত রয়েছে। অর্থ বিভাগের সংবাদ বিজপ্তিতে বলা হয়, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি পাঁচ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!