× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:১৭ এএম

সেরা বিক্রয় প্রতিনিধিদের পুরস্কার দিল রিমার্ক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:১৭ এএম

সেরা বিক্রয় প্রতিনিধিদের  পুরস্কার দিল রিমার্ক

২০২৫ সালের সেরা বিক্রয় প্রতিনিধি ও বিউটি অ্যাডভাইজরদের পুরস্কার দিয়েছে রিমার্ক। ২০২৫ সালের সেরা বিক্রয় প্রতিনিধি ও বিউটি অ্যাডভাইজরদের সম্প্রতি পুরস্কার দিয়েছে রিমার্ক। 

২০২৫ সালের বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করায় কর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন বছরের আরও বড় চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে বার্তা দেন রিমার্কের চেয়ারম্যান এস এম আশরাফুল আলম।

অনুষ্ঠানে কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম। তিনি আগামী সময়ে রিমার্কের গুণমানসম্পন্ন পণ্যের প্রচারে বিক্রয় প্রতিনিধিদের আরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তিনি চলতি বছরের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের বিপরীতে আরও বড় পুরস্কার ঘোষণা করেন। অনুষ্ঠানে ২০২৫ সালে টপ পারফরমেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হন কোনাপাড়ার সানজিতা ঢালি, শনির আখড়ার ইতি আক্তার ও বর্ষা আক্তার এবং বরিশালের সুমা আক্তারকে ক্রেস্ট সম্মাননা ও পুরস্কৃত করা হয়।

উপস্থিত ছিলেন রিমার্কের মডার্ন ট্রেড উইংয়ের হেড অব সেলস হেলাল উদ্দীন, চিফ বিজনেস অফিসার মারুফুর রহমান, রাশেদুল ইসলাম, শাহারা আলম, আদনান আবীর, মডার্ন ট্রেড উইংয়ের কি-অ্যাকাউন্টস ম্যানেজার সাইফুল ইসলাম, ইয়ামিন সিকদার, রাজিবুল আলম বাবু, আখলাক হোসাইন, আমানুল্লাহ আমানসহ সব এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার টিম এবং সেলস অপারেশন টিমের সদস্যরা।

রিমার্ক এইচবি লিমিটেড দেশের কসমেটিকস ও স্কিনকেয়ার টেকনোলজির জায়ান্ট কোম্পানি, যা রিমার্ক এলএলসি ইউএসের এফিলিয়েটেড। রিমার্ক দেশে বিশ্বমানের স্কিনকেয়ার, প্রসাধনী, হোমকেয়ার এবং পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন ও বিপণনকারী অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। লিলি, নিওর, সিওডিল, অরিক্স, টাইলক্স, একনল, সানবিট, হারল্যানসহ বেশ কিছু ব্র্যান্ডের মালিকানা রয়েছে রিমার্কের।

রূপালী বাংলাদেশ

Link copied!