× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:১৯ এএম

কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মোহাম্মদ নুরুল আমিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:১৯ এএম

কৃষি ব্যাংকের চেয়ারম্যান  হিসেবে যোগ দিলেন  মোহাম্মদ নুরুল আমিন

বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে ১ জুন যোগদান করেছেন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন। সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে এ নিয়োগ প্রদান করে।

দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ নূরুল আমিন একজন সুপরিচিত ও দক্ষ ব্যাংকার। তার দীর্ঘ ৪২ বছরের কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রায় ১৩ বছর মেঘনা ব্যাংক এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তাঁর দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং ব্যাংকিং খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সুপরিচিত। মোহাম্মদ নূরুল আমিন দেশের ব্যাংকিং খাতের বিভিন্ন শীর্ষ সংগঠনের নেতৃত্বও দিয়েছেন।

তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি), বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ নুরুল আমিন। ১৯৭৭ সালে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পাশাপাশি দেশ-বিদেশে ব্যাংকিং ও আর্থিক খাতে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা সনদ অর্জন করেন। তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কৌশলগত দিকনির্দেশনা বাংলাদেশ কৃষি ব্যাংকের সুশাসন, সার্বিক কার্যক্রমের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে ব্যাংকের কৌশলগত পরিবর্তন ও  ভবিষ্যৎ প্রস্তুতিকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!