× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:৪৯ এএম

পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:৪৯ এএম

পরিবহন, লজিস্টিকস ও  সামুদ্রিক খাতে বিনিয়োগে  আগ্রহী সৌদি আরব

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে বাংলাদেশের বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি, ব্যবসা সহজীকরণ এবং দুই দেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক বিনিয়োগ প্রকল্প এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।

গতকাল বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে। বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সৌদি উপমন্ত্রী বলেন, বাংলাদেশে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি ও ব্যবসা সহজীকরণের ওপর যে গুরুত্ব দেওয়া হচ্ছে, তা সৌদি আরবের নিজস্ব কৌশলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

তিনি জানান, সৌদি আরব বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে উঠতে কাজ করছে এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন খাতে শীর্ষস্থানীয় সৌদি প্রতিষ্ঠানগুলোর বিদেশি বিনিয়োগে সহায়তা দিচ্ছে। পাশাপাশি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি কোম্পানিগুলোকেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আলোচনায় চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) কার্যক্রমের বিষয়ও তুলে ধরা হয়। সৌদি উপমন্ত্রী জানান, প্রতিষ্ঠানটির কার্যক্রমে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। দক্ষতা উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়নের মাধ্যমে দেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে বিনিয়োগের আরও সুযোগ অনুসন্ধানে আরএসজিটি আগ্রহী।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আলোচনায় এমন কয়েকটি খাত উঠে এসেছে, যেখানে সৌদি আরবের গভীর আগ্রহ রয়েছে এবং যা বাংলাদেশের অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এর মধ্যে লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক, কোল্ড স্টোরেজ থেকে বন্দর পর্যন্ত অবকাঠামো এবং আর্থিক সেবা খাত উল্লেখযোগ্য।

তিনি বলেন, বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগের সুযোগ সম্পর্কে সৌদি কোম্পানিগুলোকে অবহিত করতে এবং সম্ভাব্য বিনিয়োগ আলোচনা এগিয়ে নিতে ইতিমধ্যে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে বিডা।

বৈঠকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ, বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষ বর্তমান ইতিবাচক গতিকে কাজে লাগিয়ে পারস্পরিকভাবে লাভজনক বিনিয়োগ প্রকল্প এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!