ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রেসিপি

খাসির গ্লাসি কারি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০৭:১৫ এএম

খাসির গ্লাসি কারি

উপকরণ :

খাসির মাংস ৭৫০ গ্রাম, পেঁয়াজ কুঁচি ১ কাপ, আস্ত গরম মসলা , (দারুচিনি, ২টি, এলাচ ২টি, লবঙ্গ ৩টি, গোলমরিচ ৫টি, তেজপাতা ১টি), আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১/২, টেবিল চামচ, বাদাম বাটা ১ ১/২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ, নারিকেল বাটা ১- ১/২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, গরম মসলা বাটা, (দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি, লবঙ্গ ৩টি, তেজপাতা ১টি সব একসাথে বেটে নেয়া), জয়ফল গুঁড়া ১/৪ চা চামচ, জয়িত্রী গুঁড়া ১/৪ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, টালা জিরা গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমত, আলুবোখারা ৫টি, তেল+ঘি মিলিয়ে ৪ টেবিল চামচ।

প্রণালি:

প্রথমে পাত্রে তেল গরম হতে নিন। এরপর গরম তেলে একে একে পেঁয়াজ কুঁচি এবং আস্ত গরম মসলা দিয়ে দিন। পেঁয়াজের কালার ব্রাউন হয়ে গেলে এর মধ্যে খাসির মাংস ঢেলে দিয়ে তিন চার মিনিট মাংস ভেঁজে নিন। এরপর মাংসে পরিমাণমতো লবণ দিন। মাংস ভাঁজার এই সময় সব বাটা মসলা এবং গুঁড়া মসলা একসাথে মিশিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নিন। এরপর ভাঁজা মাংসের মধ্যে এই মসলার পেস্টটি দিয়ে দিন। এখন সব একসাথে নেড়ে মাংস এবং মসলা একসাথে মিশিয়ে নিন। মাংস বেশ সময় নিয়ে কষিয়ে রান্না করুন। প্রয়োজনে অল্প অল্প করে গরম পানি যোগ করুন। পাত্র ঢেকে দিয়ে রান্না করুন। মাঝে মাঝে সব নেড়ে দিন যাতে পাত্রের নিচে না লেগে যায়। মাংস সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে আলুবোখারাগুলো দিয়ে দিন। এরপর চুলা বন্ধ করে দিয়ে মাংস চুলার ওপর ঢেকে রেখে দিন পরিবেশনের আগ পর্যন্ত। রুটি, পরোটা বা পোলাওর সাথে গরম গরম পরিবেশন করুন।