× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৫:১৯ এএম

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ দগ্ধ ১২ কর্মকর্তা-কর্মচারী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৫:১৯ এএম

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের  ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ  দগ্ধ ১২ কর্মকর্তা-কর্মচারী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বিদ্যুৎকেন্দ্রটির অন্তত ১২ কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেনÑ নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) এবং বদরুল হায়দার (৫০)।

জানা গেছে, দুপুর ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে কর্মকর্তা-কর্মচারীরা বুফে খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে থাকা কয়েকজন দগ্ধ হন। সহকর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। আহতদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা দগ্ধ হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আমির, শঙ্কর, কাউসার ও আল-আমিন ক্যান্টিন বয় হিসেবে কর্মরত। বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার কাজ শেষ হওয়ার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। পরে কেউ আগুন ধরানোর চেষ্টা করলে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!