মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদ- অনুমোদন ও আসামির আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হয়েছে। গতকাল সোমবার সরকারি ছাপাখানা থেকে ছাপানো সেই পেপারবুক হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছেছে। ডেথ রেফারেন্স প্রস্তুত হওয়ায় খুব শিগগিরই হাইকোর্টের বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হবে বলেও জানা গেছে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করে দেবেন। বিশেষ বেঞ্চেই শিশু রামিসা, আছিয়ার মতো চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার শুনানি হবে।
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় গত বছরের ১৭ মে রায় দেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদ- দেওয়া হয়। এ ছাড়া বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়। পরে আসামির মৃত্যুদ-াদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য বিচারিক আদালতের রায়সহ যাবতীয় নথি ২০২৫ সালের ২১ মে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়, যা ডেথ রেফারেন্স হিসেবে নম্বরভুক্ত হয়।
ফৌজদারি কোনো মামলায় আসামির মৃত্যুদ- কার্যকরে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়, যা ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) মামলা হিসেবে পরিচিত। এর ধারাবাহিকতায় মৃত্যুদ- অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায় ও নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দ-িত আসামি রায়ের বিরুদ্ধে জেল আপিল ও আপিল করতে পারেন। এ ছাড়া আসামির বিবিধ আবেদনও করার সুযোগ রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন