× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৫:৩১ এএম

‘ভইরা দে’ গ্রুপের ইমনসহ তিনজন গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৫:৩১ এএম

‘ভইরা দে’ গ্রুপের ইমনসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় কথিত কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের সক্রিয় সদস্য শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলো- আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)। গতকাল বুধবার ভোরে পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, সম্প্রতি মিরপুর-পল্লবী এলাকায় বিভিন্ন কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকা-ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসব গ্যাংয়ের মধ্যে আশিকুর রহমান শান্ত ওরফে আশিকের নেতৃত্বাধীন ‘ভইরা দে’ গ্রুপ অন্যতম।

মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ২৩ মে সন্ধ্যায় পল্লবীর একটি এলাকায় পূর্বশত্রুতার জেরে ভুক্তভোগী জাহিদ হাসান সুমন, বিপ্লব ও তার ভাই হৃদয়কে গাড়ি থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, ইমনসহ ৭-৮ জন এ ঘটনায় জড়িত ছিল।

র‌্যাব আরও জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রুপ এলাকায় সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক সেবন ও ইভ টিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত। ঘটনার পর র‌্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!