× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:০৬ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:০৬ এএম

হাসিনার আত্মসমর্পণের  সুযোগ নেই, দেশে  ফিরলেই গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকর করা হবে। এ লক্ষ্যে ভারত সরকারের কাছে তাকে ফেরত চেয়ে সরকার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, যারা গণহত্যা চালিয়েছে, তাদের প্রত্যেককে আইনের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের মধ্যে ন্যূনতম অনুশোচনাও নেই।

আওয়ামী লীগের ইতিহাস জনগণকে হত্যা, দমন-পীড়ন ও বর্বরতার ইতিহাস। দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে। আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী শক্তিকে চিরতরে পরাজিত করা হবে।

তিনি বলেন, দেশে পালিয়ে থাকা কিংবা বিদেশে অবস্থানরত দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হবে। সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে দেশে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে বিদায় জানিয়েছে। গণভবনে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ করিয়ে দেবেÑ স্বৈরাচার ও ফ্যাসিবাদের পরিণতি কী হতে পারে। এ দেশে আর কোনো দিন ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না। তিনি বলেন, জুলাইয়ের চেতনায় সব গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার জনগণের অধিকার হরণ করতে না পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা রেখেছে। জুলাই গণঅভ্যুত্থানও তার ব্যতিক্রম নয়। শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। দেশের গণতান্ত্রিক ধারাকে যাতে আর কখনো স্বৈরাচারের কবলে পড়তে না হয়, সে লক্ষ্যেই সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্লোগাননির্ভর সন্ত্রাসী রাজনীতির অবসান ঘটেছে। ক্যাম্পাস থেকে ছাত্রলীগের বিদায় দেশের শিক্ষাঙ্গনে নতুন গণতান্ত্রিক পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সহসভাপতি আমানুল্লাহ আমান, জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

মানব পাচার দমনে নতুন আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নতুন আইন ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের পরিবর্তনশীল কৌশল মোকাবিলায় আন্তর্জাতিক মান অনুযায়ী দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা হয়েছে।

গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬’ বিষয়ক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬’ আন্তর্দেশীয় এ ধরনের গুরুতর অপরাধ মোকাবিলায় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নতুন আইনটি অপরাধী চক্রের প্রযুক্তিনির্ভর কর্মকা- মোকাবিলার পাশাপাশি কার্যকর তদন্ত, বিচার এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সুযোগ সৃষ্টি করবে।

তিনি জানান, নতুন আইনে মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। একই সঙ্গে তদন্ত ও বিচার প্রক্রিয়ার সক্ষমতা বৃদ্ধি, ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদ-ের সঙ্গে সামঞ্জস্য রেখে সহযোগিতার পরিধি সম্প্রসারণের বিধান রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ।

রূপালী বাংলাদেশ

Link copied!