অ্যাপল ম্যাপসে প্রথমবারের মতো বিজ্ঞাপন যুক্ত করা হচ্ছে। অ্যাপ স্টোরের মতো এখন থেকে ম্যাপসের সার্চ রেজাল্ট এবং ‘সাজেস্টেড প্লেসেস’ অংশে স্থানীয় ব্যবসার বিজ্ঞাপন দেখা যাবে। পাশাপাশি ‘সাজেস্টেড প্লেসেস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর সাম্প্রতিক সার্চ এবং আশপাশের অন্যান্য ব্যবহারকারীদের পছন্দের ওপর ভিত্তি করে বিভিন্ন জায়গার পরামর্শ দেওয়া হবে।
মেসেজিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় সুখবর হলো জঈঝ মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এর ফলে আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে আদান-প্রদান করা মেসেজগুলো আরও নিরাপদ হবে এবং কোনো তৃতীয় পক্ষ তা পড়তে পারবে না। ডিফল্টভাবে এই নিরাপত্তা ফিচার চালু থাকলেও ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে এটি বন্ধ করতে পারবেন।
অন্যান্য আকর্ষণীয় ফিচার:
সহজ সংযোগ : ম্যাজিক কিবোর্ডের মতো অ্যাপল অ্যাকসেসরিজগুলো ইউএসবি-সি দিয়ে কানেক্ট করলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্লুটুথের মাধ্যমেও যুক্ত হয়ে যাবে।
ডেটা ট্রান্সফার : আইফোন থেকে অ্যান্ড্রয়েডে যাওয়ার সময় এখন থেকে কতদিনের মেসেজ অ্যাটাচমেন্ট (যেমন : ৩০ দিন, ১ বছর বা সব) ট্রান্সফার করবেন, তা বেছে নেওয়া যাবে।
অ্যাপল বুকস : বই পড়া বা অডিওবুক শোনার অভ্যাসের ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের ‘ট্রফি ও মেডেল’ দিয়ে পুরস্কৃত করা হবে।
প্রাইড ওয়ালপেপার : নতুন প্রাইড ব্র্যান্ডের সঙ্গে মিল রেখে আইফোনে নতুন প্রাইড ওয়ালপেপার যুক্ত করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ঊট) আপডেট : ইউরোপের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট অনুযায়ী থার্ড-পার্টি হেডফোন বা স্মার্টওয়াচের সঙ্গে আইফোনের বিভিন্ন ফিচারের (যেমন : নোটিফিকেশন, লাইভ অ্যাক্টিভিটি) সমন্বয় আরও সহজ হতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন