× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:২৪ এএম

নীল লিংকের গুগলের ঐতিহাসিক এআই রূপান্তর

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৬:২৪ এএম

নীল লিংকের গুগলের ঐতিহাসিক এআই রূপান্তর

ইন্টারনেটে কোনো কিছু খোঁজার চিরচেনা রূপটি এবার চিরতরে বদলে যাচ্ছে। গত ২৫ বছর ধরে গুগলের সার্চ বক্সে কিছু লেখার পর নীল রঙের ওয়েবসাইটের যে তালিকা আসত, সেই যুগের সমাপ্তি ঘোষণা করেছে টেক জায়ান্ট গুগল। তাদের বার্ষিক আই/ও ডেভেলপার কনফারেন্সে সার্চ ইঞ্জিনের ইতিহাসের সবচেয়ে বড় এআই রিডিজাইনের ঘোষণা দেওয়া হয়েছে। গুগল ডিপমাইন্ডের তৈরি করা সর্বাধুনিক এআই মডেল ‘জেমিলাই ৩.৫ ফ্ল্যাশ’ দ্বারা চালিত এই নতুন প্রযুক্তির ফলে গুগল সার্চ ইঞ্জিন এখন পরিণত হচ্ছে একটি ইন্টারঅ্যাক্টিভ এআই সহকারীতে।

এই বিশাল পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে গুগলের নতুন ‘ইন্টেলিজেন্ট সার্চ বক্স’ ও ‘জেনারেটিভ ইউআই’। আগে যেখানে ভাঙা ভাঙা কী-ওয়ার্ড লিখে তথ্য খুঁজতে হতো, এখন সেখানে মানুষের মতো দীর্ঘ ও জটিল প্রশ্ন করা যাবে। গুগলও বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেওয়ার বদলে সার্চ স্ক্রিনের ভেতরেই রিয়েল-টাইমে কাস্টম উইজেট বা ত্রিমাত্রিক ইন্টারঅ্যাক্টিভ ছবি তৈরি করে উত্তর সাজিয়ে দেবে। এর পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে কাজ করবে এআই ‘ইনফরমেশন এজেন্ট’, যা ব্যবহারকারীর পছন্দের যেকোনো বিষয়ের ওপর পুরো ইন্টারনেটে দিনরাত নজর রাখবে এবং নতুন তথ্য আসামাত্রই নোটিফিকেশন পাঠাবে। শুধু তাই নয়, নতুন ‘অ্যান্টিগ্রাভিটি’ প্ল্যাটফর্মের সাহায্যে ব্যবহারকারীরা কোনো কোডিং না জেনেই নিজের মুখের ভাষায় কমান্ড দিয়ে গুগল সার্চের ভেতরেই ক্যালেন্ডার বা ফিটনেস ট্র্যাকিংয়ের মতো নিজস্ব ‘মিনি অ্যাপ’ বানিয়ে নিতে পারবেন।

গুগলের এই রূপান্তর সাধারণ ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর হলেও কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিশ্বজুড়ে ওয়েবসাইট মালিকদের। কারণ গুগল নিজেই সব উত্তর দিয়ে দিলে মানুষ আর বাইরের ওয়েবসাইটে ঢুকবে না, যা তাদের বিজ্ঞাপনভিত্তিক আয় বড় ধাক্কায় ফেলবে। বর্তমানে প্রতি মাসে ২৫০ কোটিরও বেশি মানুষ গুগলের এআই ওভারভিউ ব্যবহার করছেন। নতুন এই ইন্টেলিজেন্ট সার্চ বক্সের রোল-আউট ইতোমধ্যে শুরু হয়েছে এবং বাকি ফিচারগুলো আগামী কয়েক মাসের মধ্যে উন্মুক্ত করা হবে। তবে ইনফরমেশন এজেন্ট ও মিনি-অ্যাপ তৈরির মতো অ্যাডভান্সড ফিচারগুলো প্রাথমিকভাবে গুগলের প্রিমিয়াম সেবা ‘এআই প্রো’ এবং ‘এআই আল্ট্রা’ সাবস্ক্রাইবাররা পাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!