× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

 ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:৪৮ এএম

এবার হোয়াটসঅ্যাপেও ইউজারনেম চালু

 ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০২:৪৮ এএম

এবার হোয়াটসঅ্যাপেও ইউজারনেম চালু

অবশেষে ব্যবহারকারীদের বহু প্রতীক্ষিত ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। এখন থেকে নিজের ফোন নম্বর গোপন রেখেই ইউজারনেমের মাধ্যমে প্রোফাইল শেয়ার করা যাবে। তবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য আগের মতোই ফোন নম্বরের প্রয়োজন হবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হবে, তবে আজ থেকেই ইউজারনেম অগ্রিম বুক বা রিজার্ভ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যবহারকারীরা ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে যেকোনো ইউজারনেম বেছে নিতে পারবেন। তবে শীর্ষ তারকা, ভিআইপি এবং বিভিন্ন নামি প্রতিষ্ঠানের জন্য কিছু ইউজারনেম আগে থেকেই সংরক্ষিত রাখছে মেটা। এ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান বা কনটেন্ট ক্রিয়েটররা চাইলে তাদের ফেসবুক বা ইনস্টাগ্রামের ইউজারনেমের সঙ্গে মিল রেখে হোয়াটসঅ্যাপ ইউজারনেম দাবি করতে পারবেন। নিজ নিজ দেশে এই ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পাবেন। এরপর ঝবঃঃরহমং > অপপড়ঁহঃ > টংবৎহধসব অপশনে গিয়ে নাম সেট করা যাবে। মেটা জানিয়েছে, বিশ্বজুড়ে তাদের ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর মধ্যে নামের অনাকাক্সিক্ষত ডুপ্লিকেট বা নকল রোধ করতেই এই আগাম বুকিংয়ের ব্যবস্থা। নিরাপত্তা বাড়াতে হোয়াটসঅ্যাপে একটি ‘ইউজারনেম কি’ সেট করার অপশনও থাকবে। অর্থাৎ, আপনার সঠিক ইউজারনেম এবং এই ‘কি’ বা কোডটি যারা জানবেন, কেবল তারাই আপনাকে মেসেজ দিতে পারবেন। অ্যাপের সার্চবারে গিয়ে ঢালাওভাবে কাউকে সার্চ করে পাওয়া যাবে না।

হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট হেড অ্যালিস নিউটন-রেক্স জানান, ‘নতুন কারো সঙ্গে আলাপ হলে ফোন নম্বর শেয়ার করাটা অনেকেই ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে অস্বস্তিকর মনে করেন। এই ইউজারনেম ফিচারটি আপনার ফোন নম্বর কার সঙ্গে শেয়ার করবেন, সেই নিয়ন্ত্রণ আপনার হাতেই রাখবে।’ আপাতত কিউআর  কোড স্ক্যান করার সুবিধা না থাকায় মুখে বলে বা টেক্সট পাঠিয়ে এই ইউজারনেম শেয়ার করতে হবে। টেলিগ্রাম বা সিগন্যালের মতো প্রতিযোগী অ্যাপগুলোতে এই সুবিধা অনেক আগে থেকেই ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!