× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:০৩ এএম

এডিটসের এআই ও ডেস্কটপ সংস্করণ

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:০৩ এএম

এডিটসের এআই ও ডেস্কটপ সংস্করণ

ভিডিও নির্মাতাদের জন্য আরও কার্যকর সম্পাদনার সুবিধা আনতে ইনস্টাগ্রামের ভিডিও সম্পাদনার অ্যাপ এডিটস-এ যুক্ত হয়েছে দ্বিভাষিক ক্যাপশনসহ একাধিক নতুন ফিচার। নতুন সুবিধার মাধ্যমে ভিডিওর ক্যাপশন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় একটি ভাষায় অনুবাদ করা যাবে। ফলে আলাদা অনুবাদ অ্যাপ ব্যবহার না করেই বিভিন্ন ভাষার দর্শকদের কাছে সহজে পৌঁছানো সম্ভব হবে। ইনস্টাগ্রাম জানিয়েছে, প্রাথমিকভাবে ১৫টি ভাষায় এ সুবিধা চালু হয়েছে। তালিকায় রয়েছে বাংলা, ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, ফরাসি, জার্মান, জাপানি, কোরীয়, থাই, ইন্দোনেশীয়, রুশ, গুজরাটি ও কন্নড়সহ আরও কয়েকটি ভাষা। দ্বিভাষিক ক্যাপশনের পাশাপাশি এডিটসে নতুন টেমপ্লেট, ভিডিওর নির্দিষ্ট অংশ লক করার সুবিধা এবং মৌসুমি শব্দপ্রভাব (সিজনাল সাউন্ড ইফেক্টস) যুক্ত হয়েছে। এসব সুবিধা ভিডিও সম্পাদনাকে আরও সহজ ও সৃজনশীল করবে। মেটা জানিয়েছে, শিগগিরই এডিটসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী যুক্ত হবে। এটি ভিডিওর দর্শক ধরে রাখার হার, জনপ্রিয়তার কারণ, কনটেন্ট উন্নয়নের পরামর্শ এবং নতুন ভিডিও তৈরির ধারণা দিতে পারবে। পাশাপাশি জনপ্রিয় অডিও ব্যবহারের পরামর্শও দেবে এ সহকারী। এ ছাড়া এডিটসের ডেস্কটপ সংস্করণও তৈরি করছে মেটা। এটি চালু হলে বড় পর্দায় আরও নিখুঁতভাবে ভিডিও সম্পাদনা করা যাবে। একই সঙ্গে মোবাইল ও ডেস্কটপের মধ্যে প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত থাকবে, ফলে এক ডিভাইসে শুরু করা কাজ অন্য ডিভাইসে সহজেই চালিয়ে নেওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!