× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৩৭ এএম

প্রায় ৭ হাজার কোটি টাকায় এআই প্রযুক্তি প্রতিষ্ঠান কিনল নেটফ্লিক্স

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৩৭ এএম

প্রায় ৭ হাজার কোটি টাকায় এআই প্রযুক্তি প্রতিষ্ঠান কিনল নেটফ্লিক্স

বিশ্বের অন্যতম শীর্ষ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চলচ্চিত্র প্রযুক্তিতে বড় বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি প্রায় ৫৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে এআইভিত্তিক চলচ্চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারপজিটিভ অধিগ্রহণ করেছে। সম্প্রতি প্রকাশিত নিয়ন্ত্রক নথিতে এই চুক্তির আর্থিক মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে নেটফ্লিক্স ইন্টারপজিটিভ অধিগ্রহণের ঘোষণা দিলেও তখন চুক্তির অর্থমূল্য জানানো হয়নি। পরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এর মূল্য প্রায় ৬০ কোটি মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা হয়েছিল। সর্বশেষ প্রকাশিত নথিতে সেই ধারণার কাছাকাছি প্রকৃত ব্যয়ের তথ্য নিশ্চিত হয়েছে। হলিউড অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফলেকের সহপ্রতিষ্ঠিত ইন্টারপজিটিভ মূলত চলচ্চিত্রের পোস্ট-প্রযোজনা পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি তৈরি করে। তাদের প্রযুক্তির মাধ্যমে বাদ পড়া দৃশ্য পুনর্গঠন, দৃশ্যের পটভূমি পরিবর্তন, আলোর ত্রুটি সংশোধন, চিত্রের মান উন্নয়ন এবং বিভিন্ন কারিগরি সম্পাদনার কাজ দ্রুত ও আরও নিখুঁতভাবে সম্পন্ন করা যায়। বেন অ্যাফলেকের ভাষায়, এই প্রযুক্তির লক্ষ্য মানুষের সৃজনশীলতাকে প্রতিস্থাপন করা নয়; বরং নির্মাতাদের কাজকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করে তোলা। নেটফ্লিক্স জানিয়েছে, ইন্টারপজিটিভের পুরো কর্মীদল এখন তাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। পাশাপাশি বেন অ্যাফলেক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। যদিও নতুন দায়িত্বে তিনি ঠিক কোন প্রকল্পে কাজ করবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!