× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৩৯ এএম

এআই ভিডিওতে অর্থ দেবে না ইউটিউব

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৭:৩৯ এএম

এআই ভিডিওতে অর্থ দেবে না ইউটিউব

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি এখন আগের যেকোনো সময়ের তুলনায় সহজ। এ সুযোগ কাজে লাগিয়ে অনেক নির্মাতা নিয়মিত এআই-নির্ভর ভিডিও প্রকাশ করে আয় করছেন। তবে নি¤œমানের, পুনরাবৃত্তিমূলক এবং বিভ্রান্তিকর ভিডিওর বিস্তার ঠেকাতে ইউটিউব তাদের অর্থায়ন নীতিমালায় নতুন পরিবর্তন এনেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট ধরনের এআই-তৈরি ভিডিও ইউটিউব পার্টনার কর্মসূচির মাধ্যমে আর অর্থ উপার্জনের সুযোগ পাবে না। ইউটিউব জানিয়েছে, মৌলিক ও মানসম্মত কনটেন্টকে উৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটি এখন এমন ভিডিওকে ‘অপ্রামাণিক বিষয়বস্তু’ হিসেবে বিবেচনা করবে, যেগুলো কেবল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গণহারে তৈরি, একই ধরনের বিষয় বারবার উপস্থাপন করে অথবা দর্শকদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়। নতুন নীতিমালায় তিন ধরনের ভিডিওকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। প্রথমত, একই ধাঁচের বা বারবার পুনরাবৃত্তি করা ভিডিও, যেগুলোতে মৌলিক সৃজনশীলতার অভাব রয়েছে। দ্বিতীয়ত, এমন ভিডিও, যা দর্শকের আবেগকে অযথা প্রভাবিত করে, ভয়, বিভ্রান্তি বা অস্বস্তি তৈরির চেষ্টা করে। তৃতীয়ত, স্বাস্থ্য, চিকিৎসা, অর্থব্যবস্থা বা আইনি পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে কৃত্রিমভাবে তৈরি মানবসদৃশ চরিত্র ব্যবহার করে তৈরি ভিডিও। এসব ভিডিও অতিরিক্ত পরিমাণে কোনো চ্যানেলে থাকলে সেই চ্যানেল ইউটিউব পার্টনার কর্মসূচির মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ হারাতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!